ঝিনাইদহে ১৫বছরের কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বিষয়খালী এলাকা হতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬।
ভিকটিম মোছাঃ শিরীনা খাতুন (১৫) একজন ১৫ বছর বয়সী একজন কিশোরী।ভিকটিম বারপাখিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির একজন ছাত্রী। আসামী এবং ভিকটিম এর বাড়ি পাশাপাশি অবস্থিত এবং সম্পর্কে ভিকটিমের গ্রতিবেশী চাচা।
জানা গেছে,গত ইং ১৫ মার্চ ২০২৪ তারিখ সকাল সাড়ে সাতটার সময় ভিকটিম কালীগঞ্জ থানাধীন বারপাখিয়া গ্রামস্থ বেগবতী নদীতে মাছ ধরতে গেলে আসামী সোহেল এর সহিত দেখা হইলে ০১ নং আসামী সোহেল হোসেন ভিকটিমকে একা পাইয়া জোরপুর্বক পার্শ্ববর্তী জনৈক মোঃ আঃ সবুর এর বাঁশ বাগানের মধ্যে নিয়ে তাহার মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ভিকটিম গত ১৭/০৮/২০২৪ তারিখ অসুস্থ হয়ে পড়লে ভিকটিমের মাতা ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানায় ভিকটিম ০৫(পাঁচ) মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ভিকটিমের মাতা সাক্ষীদের সম্মুখে ভিকটিমকে জিজ্ঞাসাবাদে সে জানায় আসামী মোঃ সোহেল হোসেন তাহার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করিয়াছে। ভিকটিমের পিতা বাদী হয়ে গত ১৯ আগষ্ট ২০২৪ ইং তারিখে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। র্যাব-৬ এর আভিযানিক দল বিষয়টি জানতে পেরে ছায়া তদন্ত শুরু করে এবং গ্রধান ধর্ষন কারী আসামীর গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৯ আগষ্ট ২০২৪ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত ধর্ষণ মামলার পলাতক আসামী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারপাখিয়া এলাকায় আত্নগোপন করে আছে। গ্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি সোমবার বিকাল পাঁচটার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন বারপাখিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত ধর্ষন মামলার গ্রধান পলাতক আসামী মোঃ সোহেল হোসেন (৩০), পিতাঃ আব্দুল খালেক, সাং- বারপাখিয়া, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। গেস্খফতারকৃত আসামীকে গ্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা