রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে মো: জাহিদ (২) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত জাহিদ ওই ইউনিয়নের বেথবাড়ি গ্রামের মো: আনাসের ছেলে। ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।
জানা গেছে, ঘটনার দিন সকালে শিশু জাহিদ বাড়িতে খেলতে খেলতে বাড়ির লোকজনের অলক্ষ্যে পার্শ্ববর্তী পুকুরপাড়ে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে গেলে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে সকাল ১১টার দিকে ওই পুকুরে তার ভাসন্ত মরদেহ দেখতে পায়। তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা সকালের সময়কে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি