বাগমারায় বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় "কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও" স্লোগানে বাংলাদেশ কৃষক সমিতি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪ টায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়ায় "বাংলাদেশ কৃষক সমিতি" বাগমারা উপজেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে "ছাত্র-জনতার বিজয়কে সংহত করতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা, ভুমি ও পল্লী বিদ্যুৎ অফিস দূর্নীতি মুক্ত করতে জোরদার সংগ্রম গড়ে তোলা, খালবিল ও খাসজমি দখলমুক্ত করতে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানানো হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে সভাপতিত্ব করেন, "বাংলাদেশ কৃষক সমিতি" বাগমারা উপজেলা কমিটির সভাপতি মাস্টার ইমাজ উদ্দিন। সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, বরেন্দ্র আন্দোলনের নেতা, সাবেক রাকসু ভিপি, রাগিব আহসান মুন্নাসহ অনেকে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা কৃষক সমিতির সভাপতি, কৃষক নেতা ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকার, রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন ও রাজশাহী জেলা কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক অজিত মন্ডল।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল হাট গাঙ্গোপাড়া বাজার প্রদক্ষিণ করে তেঁতুলতলা মোড়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
T.A.S / T.A.S
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ