রাজশাহীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজশাহী বিভাগের ৮ জেলার অংশগ্রহণে বিভাগীয় প্রশাসন বালক ও বালিকা পর্যায়ের টুর্নামেন্ট দুটি আয়োজন করছে। একই মাঠে আগামী ২৮ আগস্ট টুর্নামেন্ট দুটির চূড়ান্ত ইভেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক আব্দুল জলিল, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহ্ফুজুল আলম লোটন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন