জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যবসায়ীকে মারপিট
জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্বশত্রুতার জের ধরে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মারপিটের শিকার তাজুল ইসলাম পাঁচবিবি বাজারের স্টেশন রোর্ডের নিউ ববি জুয়েলার্সের স্বত্বাধিকারী ও পূর্ব বালিঘাটা ঢাকাইয়াপট্টি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
সংবাদ পেয়ে হাসপাতালে গেলে সাংবাদিকের কাছে অভিযোগ করে তিনি বলেন, আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে তার ব্যবসা প্রতিষ্ঠান নিউ ববি জুয়েলার্সের উদ্দেশে বাসা থেকে বের হয়ে রিকসাযোগে রওনা করেন। পথিমধ্যে তার ছোট ভাই শীলা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু আহম্মেদ তার স্ত্রীসহ মোটরসাইকেলযোগে তার (তাজুলের) রিকসা অতিক্রমের সময় পূর্বশত্রুজার ধরে দুবার চোখ-মুখে কফ ও থুথু নিক্ষেপ করে এবং মোটরসাইকেল থেকে নেমে পথরোধ করে কিল-ঘুষি মারে। ঘটনাটি তাৎক্ষণিক উপজেলা বণিক সমিতির সহ-সাধরণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পিকে অবগত করেন এবং পৌর মেয়রের কাছে নালিশ দেয়ার উদ্দেশে তার বাসার সামনে গিয়ে রিকসা থেকে নামতেই আবারো রাজু আহম্মেদ ও তার স্ত্রী পহেলী বেগম তাকে কিল-ঘুষি, লাথি ও জুতা দিয়ে মারপিট করতে থাকে। এ সময় স্থানীয়দের সহায়তায় প্রাণে রক্ষা পান বলে জানান তাজুল ইসলাম। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। ঘটনার সময় তার হাতে থাকা একটি টাকার ব্যাগ ছিটকে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও সেটি আর পাননি।
তাজুল ইসলাম আরো বলেন, রাজু আহম্মেদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে এবং থানায় জিডি করা আছে। ইতিপূর্বেও তাকে রাজু মারপিট করেছিল। আজ সকালের ঘটনায় পাঁচবিবি থানায় তাজুল ইসলামের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ শীলা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু আহম্মেদের সঙ্গে কথা বললে তিনি বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো সঠিক নয়।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’