ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সাজ্জাদুল আলমের পরিবর্তে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২৪ দুপুর ২:১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রশিক্ষক ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। যদিও খালেদ মাহমুদ সুজনের কাছে হেরে যান তিনি।

তবে এবার সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে যোগ দিয়েছেন নামজুল আবেদীন ফাহিম। বিসিবির পরিচালক হওয়ার প্রথম শর্ত প্রার্থীকে কাউন্সিলর হতে হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাউন্সিলর।

এবার আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় পরিচালকের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এনএসসির মনোনীত বিসিবি পরিচালক ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। পদত্যাগ করতে হয় তাকে।

বুধবার (২১ আগস্টযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পরিচালক হিসেবে আহমেদ সাজ্জাদুল আলম ববির স্থলাভিষিক্ত হন নাজমুল আবেদীন ফাহিম। আর পদত্যাগ করা জালাল ইউনুসের পরিবর্তে এনএসসি মনোনীত পরিচালকের দায়িত্ব পান ফারুক আহমেদ। পরে পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচত হন বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক।

T.A.S / T.A.S

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার