পাকিস্তান ইনিংসের শুরুতেই আঘাত হাসান মাহমুদের
বৃষ্টির বাধা পেরিয়ে অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হয়েছে। টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচ ভেজা থাকায় আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শান্তর সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরু করেছেন বাংলাদেশের পেসাররা। ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩ রান। শান মাসুদ আর সাইম আইয়ুব একজনও রানের খাতা খুলতে পারেননি।
আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টস করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক