ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আন্দোলনে নিহত মিনহাজুলের পাশে জামায়াত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৫:৫২

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা আন্দোলনে নিহত জয়পুরহাটের আক্কেলপুরের মিনহাজুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। মিনহাজুলের বাড়িতে এসে পরিবারের খোঁজ নিয়ে তাঁর মায়ের চিকিৎসার জন্য নগদ টাকা তুলে দিয়েছেন ও তার কবর জিয়ারত করেছেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী নেতা-কর্মীবৃন্দ।  
পরিবারের সদস্যরা জানান, মিনহাজুল পরিবারের একমাত্র সন্তান। বাবা অনেক আগেই তার মাকে পরিত্যাগ করে বিদেশে পাড়ি জমায়। পরিবারের খোঁজ খবর না নেওয়ায় অসহায় হয়ে পড়ে পরিবারটি। অসচ্ছল পরিবারের হাল ধরতে অল্প বয়সে লেখা পড়া ছেড়ে তিন বছর আগে পোষাক কারখানায় কাজ নেয় সে। গাজীপুরের বড়বাড়ি এলাকায় খালুর সাথে মিনহাজুল থাকতো। ২০ জুলাই কারফিউ চলাকালে বন্ধুর ফোন পেয়ে বাহিরে গেলে আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিনহাজুল ইসলাম।
বুধবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট জেলা আমির মিনহাজুলের নানীর বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীন মায়ের চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা প্রদান করেন। পরে উপজেলার রামশালা গ্রামে মিনহাজুলের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর নেত কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়তের সেক্রেটারি গোলাম কিবরিয়া, প্রচার সেক্রেটারি রাশেদুল আলম সবুজ, আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপু, পৌর জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি  রিপন হোসেন প্রমুখ। 
নিহত মিনহাজের নানী নারগিস বেগম বলেন, আমার অসুস্থ্য মেয়ের সংসারের একমাত্র সম্বল ছিল মিনহাজুল। মায়ের চিকিৎসার জন্য অল্প বয়সে সে গাজীপুরে গার্মেন্টস কারখানায় চাকরি করতো। আন্দোলনে সে মারা যাওয়ায় তার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছিল। এই আর্থিক সহায়তা পাওয়ায় আমার মেয়ের চিকিৎসা চালু হবে।

জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা আন্দোলনে নিহত মিনহাজুলের পরিবারের খোঁজ খবর নিয়ে তার অসুস্থ্য মায়ের চিকিৎসার জন্য নগদ এক লাখ টাকা প্রদান করা হয়েছে এবং তার কবর জিয়ারত করা হয়েছে। আমরা তার পরিবারের পাশে আছি। একই সাথে আরও দোয়া করি যেন এরকম সৈরাচারী শাসক বাংলাদেশে কোন দিন আর না আসে।

এমএসএম / এমএসএম

শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা

শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি

মোরেলগঞ্জে নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

পাটগ্ৰাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আধুনিকতার ছোঁয়ায় লাটিমের ঘূর্ণিপাক এখন শুধুই স্মৃতি

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে নরসিংদীতে, ভেলানগরে জরুরি মশকনিধনের দাবি

মতলবে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ আটক ২৪

বাজারে আগুন, সংসারে চাপ' কৃষক থেকে মধ্যবিত্ত, বিপাকে সাধারণ মানুষ

১৩ বছরে দুই বিয়ে! কালিহাতীতে কিশোরীকে ঘিরে চাঞ্চল্য, উঠছে নানা প্রশ্ন

কৃষক বাবার ঘর থেকে প্রশাসন ক্যাডারে রায়গঞ্জের রনি

রায়গঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরে জমি দখলের অভিযোগে শিক্ষকের আদালতে মামলা