ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে নদীতে ডুবে স্কুলশিক্ষার্থীর মৃত্যু


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৫:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দ্বিপচয় চক্রবর্তী (৯) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে সোমবার (২৩ ‍আগস্ট) বেলা ১১টায় ভক্তবাড়ী ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এক দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (২৪ ‍আগস্ট) সকাল ৮টার দিকে তার লাশ শীতলক্ষ্যায় ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। দ্বিপচয় ব্রাক্ষ্মণখালী এলাকার দিলীপ চক্রবর্তীর ছেলে।

স্কুলশিক্ষার্থীর পিতা দিলীপ চক্রবর্তী জানান, সোমবার বেলা ১১টার দিকে তার ছেলে স্থানীয় দু‍ই বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীর ভক্তবাড়ী ঘাটে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতরে নদীর মাঝখানে চলে যায়। একপর্যায়ে দ্বিপচয় পানিতে ডুবে নিঁখোজ হয়। দুই বন্ধু সাঁতরে বাড়িতে খবর দিলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার সকালে তার লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪