ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সোনালী লাইফ ইন্স্যুরেন্সএর কর্মীদের উপর সন্ত্রাসী হামলা


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২১-৮-২০২৪ রাত ৯:৫৯

আজ ২০ আগস্ট ২০২৪ ইং বুধবার সোনালী লাইফ ইনসিওরেন্স কোম্পানিটি  শত্রুতামূলক দখল প্রচেষ্টা ,বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর দুর্নীতি, ও আই ডি আর এর চেয়ারম্যান এর পদত্যাগ এর দাবীতে দিল্কুশাস্থ আই ডি আর এর প্রধান কার্যালয়এর সামনে সোনালী লাইফ এর আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের উপর গত বুধবার অতর্কিত সন্ত্রাসি হামলা চালায় এবং তার আগে মালিবাগ চৌধুরিপারাএ সোনালী লাইফ প্রধান কার্যালয় এর সামনে হামলা চালায় যাতে কোম্পানিটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে গত বুধবার রামপুরা থানায় একটি সাধারন ডাএরি করেয়া হয় (জি ডি নং- ৬৮৬)।    

সংশ্লিষ্ট সুত্র জানায় যে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান জয়নুল বারী, সোনালী লাইফের বিরুদ্ধে একের পর এক বেআইনি পদক্ষেপ নিয়েছেন। এসব পদক্ষেপ কোম্পানির কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।

জয়নুল বারী গত আট মাস আগে সোনালী লাইফের পরিচালনা পরিষদকে ভেঙে দেন যার ফলে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব পরিস্থিতির মধ্যে দীর্ঘমেয়াদি অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

আইডিআরএ সোনালী লাইফ এ এস এম ফেরদৌস নামে একজন প্রশাসক নিয়োগ দেয়,  যিনি প্রায় চার মাসেরও বেশি সময় ধরে কর্মীদের বেতন ও অন্যান্য প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত রেখেছেন।

সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে ২০ আগস্ট রাতে, যখন একদল সন্ত্রাসী, যারা জয়নুল বারীর আত্মীয় এবং তার ঘনিষ্ঠ মহলের লোক, সোনালী লাইফের হেড অফিসে হামলা চালায়।

এবং জয়নুল বারীর নিজের শ্যালিকার ছেলের নেতৃত্বে এই সন্ত্রাসীরা শান্তিপূর্ণভাবে অবস্থানরত প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীর উপর অতর্কিত আক্রমণ চালায় যাতে প্রায় ১০ জন গুরুতরভাবে আহত হন।

হামলার পর সন্ত্রাসীরা কর্মচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা ১৪ জনকে হাতেনাতে আটক করেন, যারা তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

জানা যায় সন্ত্রাসীরা পরের দিন সোনালী লাইফের প্রধান কার্যালয়ে আগুন দেওয়ার হুমকি দিয়েছে এবং কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করারও হুঁশিয়ারি দিয়েছে।

এমএসএম / এমএসএম

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই