ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে কালই স্কুল খুলে দেব : গণশিক্ষা প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৭:১০

করোনা পরিস্থিতি কমে গেলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে কোনো সময় স্কুল খোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মো. জাকির হোসেন বলেন, আগে আমাদের একটা পরিকল্পনা ছিল যে পার্ট পার্ট করে ক্লাস করব। থ্রি, ফোর, ফাইভ হয়তো দুদিন করব। ওয়ান, টু এক দিন এক দিন করে করব। এভাবে করতে চাচ্ছি। আমরা শর্ট সিলেবাসেরও একটা চিন্তা-ভাবনা করছি। সেটা সমাপনীতেও ব্যবহার হবে। আমরা মূল্যায়ন করব। কে কিভাবে কী করল, তার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দেবে। সশরীরে পরীক্ষা যদি নিতে না পারি মূল্যায়নের ভিত্তিতে ফল দেবে। স্কুল খুলতে পারলে পরীক্ষা নেব।

স্কুল খোলা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে খুলতে হলেিআমাদের প্রস্তুতি আছে, অক্টোবরে খুলতেও প্রস্তুতি আছে। আমাদের ওয়ার্কশিট দেয়া হচ্ছে সিলেবোস অনুযায়ী, এটিও একটি মূল্যায়ন। এই ওয়ার্কশিট দেয়ার কারণে সারাদেশে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ততা রয়েছে। ২০২০ সালেও মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট দিয়েছি। এবার করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকলে আগের বারের মতো মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, স্কুল খুললে কিভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সেই নির্দেশনা দেয়াই আছে। প্রাথমিকের ৮৫ শতাংশ শিক্ষক ইতোমধ্যে করোনার টিকা নিয়েছেন, সবাইকে টিকা দেয়া হবে।

জাকির হোসেন বলেন, স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগে থেকেই প্রস্তুতি নেবে। আমরা অনলাইন ও অফলাইনে চিন্তা-ভাবনা করছি। সংসদ টেলিভিশন, রেডিতে ক্লাস নেয়া হচ্ছে। অফলাইনে ওয়ার্কশিট দিচ্ছি। সেগুলো তারা স্কুলে নিয়ে এসে শিক্ষকদের জমা দিচ্ছে। অনেক সময় ছাত্র ও অভিভাবকরা জমা দিচ্ছে। এজন্য স্কুলগুলো খোলা রেখেছি, যাতে শিক্ষকরা স্কুলে যাবে এবং ছাত্র ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখবে। আমরা যে কোনো সময় স্কুল খুলে দিলে যেন স্কুল পরিচ্ছন্ন থাকে, পড়াশোনার পরিবেশ থাকে সেটা আমরা দেখছি।

স্কুল খোলার রূপরেখায় কী কী থাকছে- প্রশ্নে তিনি বলেন, উচ্চপর্যায়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, ডব্লিউএইচও সবাই মিলে একটা সিদ্ধান্ত তো লাগবে। স্কুল হুট করে তো খুলে দেয়া যাবে না। আরো একটু স্বাভাবিক হলে হয়তো খোলা যেতে পারে।

সেক্ষেত্রে অক্টোবরের আগে তো খোলা সম্ভব নয়- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা ঠিক বলতে পারবেন না। যে কোনো সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে, যদি আজকে বলেন আমরা কালকে খুলে দিতে প্রস্তুত আছি।

জামান / জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২

ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম

এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার দাবি