ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ‘বৈশ্বিক যোগাযোগের জন্য চীনা ভাষা: ভাষা ও সংস্কৃতির অন্তর্দৃষ্টি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনা ভাষা শেখার গুরুত্ব, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে বিদেশি ভাষার প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাতারকুল ক্যাম্পাসের (এসটিসি) অডিটোরিয়ামে সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের (সিএমএল) উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য বলেন, ‘বিশ্বায়িত বিশ্বের জন্য আমাদের স্নাতকদের প্রস্তুত করার ক্ষেত্রে বিদেশি ভাষা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ।’
তিনি আরও বলেন, চীনা ভাষার মতো বিদেশি ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারবেন। পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের দক্ষতা অর্জনের মাধ্যমে উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে নতুন সুযোগ তৈরি হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার প্রশিক্ষক লিয়াং শিনইউ ও শু ইউফান এবং চীনা ভাষার প্রশিক্ষক ও চীন সরকারের সাবেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. মাহফুজুল হক হায়দারী।
তাঁরা চীনা ভাষা শেখার পদ্ধতি, ব্যবহারিক প্রয়োগ এবং চীনা সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় লিয়াং শিনইউ বলেন, ‘চীনা ভাষা শেখা শুধু শব্দভান্ডার ও ব্যাকরণ আয়ত্ত করার বিষয় নয়; এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কৃতি, মূল্যবোধ এবং যোগাযোগের রীতিনীতি বোঝাও জরুরি। এই সমন্বিত জ্ঞান বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে সহায়তা করে।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পরিসরে যোগাযোগের জন্য ভাষাগত দক্ষতার পাশাপাশি সাংস্কৃতিক সচেতনতা অর্জনও জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যোগাযোগদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। চীনা ভাষায় দক্ষতা অর্জন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পেশাগত পরিবেশে কাজ করার সুযোগ তৈরি করতে পারে।
কর্মশালার আহ্বায়ক ও সিএমএলের পরিচালক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, ‘ইংরেজি ভাষার পাশাপাশি চীনা ভাষার মতো একটি তৃতীয় ভাষা শেখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করাই সিএমএলের লক্ষ্য। এটি তাদের শিক্ষাগত, পেশাগত ও আন্তঃসাংস্কৃতিক দক্ষতা জোরদার করতে পারে।’
তিনি আরও বলেন, চীনা ভাষা শেখার মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার উন্নয়ন ও আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, সেন্টার ফর রিসার্চ, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমান এবং স্পোর্টস সেন্টারের পরিচালক মো. তাহজিব উল ইসলাম। এ ছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।
আয়োজকরা জানান, সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের চলমান চীনা ভাষা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি উচ্চশিক্ষা, আন্তর্জাতিক যোগাযোগ ও পেশাগত সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড