পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বিজনেস ক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান রোহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের স্বপ্নীল পোদ্দার।
১৪ অক্টোবর প্রকাশিত এ কমিটিতে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের সম্মতিতে ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি সাদাত বিন কবির, সৌরভ কর্মকার ও তামিম জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত মিত্র, মো. নাশির হোসেন, সাফায়েত হোসেন, পিয়াশ সরকার ও মো. জুয়েল রানা;, সাংগঠনিক সম্পাদক মো. মনির আলী এবং সহসাংগঠনিক সম্পাদক রুকাইয়া রহমান রুকু ও মাহবুবুল হাসান।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান রোহান বলেন, 'বিজনেস ক্লাবকে সুপরিকল্পিত ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যবসায়িক চিন্তাভাবনা, নতুনত্ব ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্ব বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ক্লাবকে গড়ে তুলতে চাই।'
সাধারণ সম্পাদক স্বপ্নীল পোদ্দার বলেন, 'ক্লাবকে আরও সক্রিয়, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে চাই। এ লক্ষ্যে বিজনেস সেমিনার, ওয়ার্কশপ, বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।'
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied