ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন


তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি photo তৌহিদুল ইসলাম ক‍্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ২:৪৩

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁধন বৈষ্ণব।

​আজ শনিবার (১৭ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য তাঁদের এই দায়িত্ব দেওয়া হয়।

​বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

​দায়িত্বপ্রাপ্ত নতুন সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক বাঁধন বৈষ্ণব দুজনই সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে নিয়মিত লেখালেখি করছেন। বাঁধন বৈষ্ণব এর আগে শাখাটির আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় কার্যনির্বাহী সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

​নতুন দায়িত্ব পাওয়ার পর তরুণ এই দুই লেখক জানান, সবার সার্বিক সহযোগিতায় তাঁরা সরকারি তিতুমীর কলেজ শাখাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। শিক্ষার্থীদের মাঝে লেখালেখির আগ্রহ বৃদ্ধি এবং তরুণ লেখকদের দক্ষতা উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এমএসএম / এমএসএম

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন