পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
উদীয়মান তরুণদের নিয়ে গঠিত বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাপ্পি হোসেন।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইসা সুলতানা সাদিয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী উক্ত শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে মনোনীত হওয়া আমার জন্য আনন্দ ও দায়িত্বের বিষয়। তরুণদের লেখালেখিতে আগ্রহী করে তোলা, যুক্তিনির্ভর চিন্তাচর্চা ও গঠনমূলক মতপ্রকাশের পরিবেশ তৈরি করতে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লেখক ও সংগঠনের সবার সহযোগিতা কামনা করছি।
সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন,সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন, সাহিত্যচর্চা একটি অঙ্কুরিত বীজের মতো, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বেড়ে ওঠে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার সক্ষমতা অর্জন করে। এর সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে, তেমনি এটি সকলের উপকারেও আসে।
তিনি আরে বলেন, তারুণ্যের লেখালেখির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন হবে, দেশ ও জাতির সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তরুণদের সুপ্ত মেধা লেখালেখির মাধ্যমে বিকশিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এখানে তরুণেরা নিজেদের মতামত, বিশ্লেষণ, তথ্য ও উপাত্তের মাধ্যমে নিজেদের তুলে ধরবে এবং সমাধান ও সম্ভাবনাকে উপস্থাপনের সুযোগ পাবে।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা এবং তাদের সৃজনশীল চিন্তা ও মতপ্রকাশের বিকাশে কাজ করে থাকে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক