বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর
ঐতিহ্যবাহী ব্রজলাল কলেজ (বি. এল. কলেজ), দৌলতপুর, খুলনার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বি. এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা শাখা আগামী ৩০ অক্টোবর ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ দিনব্যাপী অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ আয়োজন করছে। পুনর্মিলনীতে বিভিন্ন প্রজন্ম ও পেশার প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়ে পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে মিলিত হবেন, স্মৃতিচারণ করবেন এবং তাঁদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য উদযাপন করবেন বলে জানিয়েছেন বি. এল. কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা শাখার আহ্বায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. আবু আবদুল্লাহ।
অনুষ্ঠানে কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি প্রধান অতিথি এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বি. এল. কলেজের বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ আলী আজগর লবি, এস. কে. আজিজুল বারী হেলাল, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মনোয়ার হোসেন, মো. আতাউর রহমান, অধ্যাপক এম. মোকতার আলী ও শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল-সহ কয়েকজন সংসদ সদস্য অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বি. এল. কলেজের সাবেক শিক্ষার্থী মো. নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পুনর্মিলনী উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি বর্ণাঢ্য স্মরণিকা প্রকাশ করবে। এতে কলেজের ইতিহাস ও ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, নিবন্ধ ও তাঁদের অবদান তুলে ধরা হবে। নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, আসনবিন্যাস, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের আগাম নিবন্ধন করতে হবে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন আশা করছে, এই পুনর্মিলনী বি. এল. কলেজের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করবে এবং শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা তাঁদের প্রিয় আলমা ম্যাটারের গৌরবময় উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।
নিবন্ধন ও যোগাযোগ- রাশেদ শামসুল করিম: ০১৭৩০৭১৪০০৩, ০১৭১৬১২৯৯০৭।
অ্যাডামস: ০১৯৭৩৪৫৮৯২১:
aliul / aliul
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন