জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম
কৃষি খাতের বিদ্যমান সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তা ও কার্যকর সমাধান উপস্থাপন করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তিন শিক্ষার্থী। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেন তাঁরা।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম (৭৮তম ব্যাচ, কৃষি অনুষদ), মো. মোহাইমিনুল ইসলাম (৭৭তম ব্যাচ, কৃষি অর্থনীতি) ও মো. রিয়াদ মিয়া (৮০তম ব্যাচ, কৃষি অর্থনীতি)।
২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে। প্রাথমিক গ্রুপ পর্বের মাধ্যমে দল বাছাইয়ের পর নির্বাচিত ১৮টি দল সেমিফাইনালে অংশ নেয়। সেখান থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শেকৃবির দলটি।
এ সাফল্যের স্বীকৃতি হিসেবে গত ১৮ অক্টোবর রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলের সদস্যদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুরস্কার গ্রহণের পর চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বক্তব্য দেন দলনেতা মারুফ মোস্তফা মুনিম। তিনি বাংলাদেশের কৃষি খাতের বিদ্যমান সমস্যা, কৃষকদের বহুমুখী চ্যালেঞ্জ এবং সেসব সমস্যা সমাধানে তাঁদের উদ্ভাবনী মডেলের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি কৃষির টেকসই উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টা ও অবদানের কথাও তুলে ধরেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অর্জনকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি হিসেবে দেখছে শেকৃবি পরিবার। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সাফল্য কৃষির বাস্তব সমস্যার সমাধানে তরুণ শিক্ষার্থীদের নতুন ধারণা উদ্ভাবন এবং গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।
Aminur / Aminur
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন