ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনায় সাইপ্রাসে বাংলাদেশির মৃত্যু


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৭:৩০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. সোহেল (৪০) নামে এক সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটির স্থানীয় নিকোশিয়া জেনারেল হাসপাতালে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। সোহেল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা কুনঠা গ্রামের মো. হামিদ হোসেন মাস্টারের ছেলে। তিন বোন দুই ভাইয়ের মধ্যে সোহেল দ্বিতীয়।

জানা গেছে, ২৩ জুলাই থেকে সোহেলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ২৭ জুলাই তার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে দ্রুত লিমাসল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে করোনা ধরা পড়ে। করোনা থেকে নিমোনিয়ায় আক্রান্ত হলে লিমাসল হসপিটাল থেকে তাকে রাজধানী নিকোশিয়া জেনারেল হসপিটালে পাঠানো হয়। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।

সোহেলের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানো হবে কিনা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। সাধারণত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে লাশ নিজ দেশে পাঠানো হয় না।

৭ বছর আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস পাড়ি জমান সোহেল। পড়ালেখার পাশাপাশি দেশটির লিমাসলে ডলসি ক্লাবে কাজ করতেন তিনি। গত বছর মোবাইলে দেশে বিয়েও করেন তিনি। বিয়ে করলেও এখনো দেশে যাওয়া হয়নি তার। এ বছর দেশে যাওয়ার কথা থাকলেও করোনা তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা