ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৬:৭

‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রানার্স-আপ হয়েছে জহিরুল স্পোর্টিং ক্লাব। আর তৃতীয় হয়েছে পরাণ মকদুম স্পোর্টস ক্লাব।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট, ২০২৪) দুপুরে পল্টনস্থ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাবকে ৪০-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ আনসার। তার আগের দিন স্থান নির্ধারণী ম্যাচে পরাণ মকদুম ০৮-০৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে তৃতীয় হয়।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সকল খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচলক (ক্রীড়া ও সংস্কৃতি) দেওয়ান মাতলুবুর রহমান (পিভিএমএস, বিভিএম), সহকারী পরিচলক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. হুমায়ুন কবির, সার্কেল অ্যাডজুট্যান্ট (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জাকির হোসেন ও বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার।

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ আনসার, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জহিরুল স্পোর্টস একাডেমি, ঢাকা জেলা, পরাণ মকদুম স্পোর্টস ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, ইডেন কলেজ ও মিরপুর সিস্টোবল স্পোর্টস একাডেমি।
৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রথমে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপপর্বের সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেখান থেকে দুটি দল খেলে ফাইনাল।

এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

এমএসএম / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত