ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ বিকাল ৭:৪৩

অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসেছিল চার্টার্ড ফ্লাইটে। তবে সে পথে হাঁটেনি নিউজিল্যান্ড। বাণিজ্যিক বিমানে অকল্যান্ড থেকে বাংলাদেশে এসেছে তারা। আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে ঢাকায় পা রাখে কিউইদের ২১ সদস্যের দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে সফরকারীরা। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চেপে ঢাকা আসেন টম লাথামরা। তাদের বাংলাদেশে আসার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোর নিচে। বিকেল ৪টায় শুরু হওয়া সবকটি ম্যাচ হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডের সঙ্গে সাপোর্ট স্টাফ মিলিয়ে সফরকারীদের সদস্য সংখ্যা ২৬ জন। এর মধ্যে ৫ জন আগেই বাংলাদেশে এসেছেন। নিউজিল্যান্ড থেকে পর্যবেক্ষক দলের দুজন সদস্য ১৭ আগস্ট এবং একজন ১৯ আগস্ট আসেন। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে সেখান থেকে ২০ আগস্ট সরাসরি বাংলাদেশে আসেন দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম এবং ফিন অ্যালেন।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি,স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র , বেন সিয়ারস, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

জামান / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে