ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের করোনা পজিটিভ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২১ রাত ৮:৬

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ ‍আগস্ট) বাংলাদেশের মাটিতে পা দিয়েই বড় দুঃসংবাদ পেল তারা। করোনা পজিটিভ হয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট নিউজিল্যান্ড।

যদিও দলের আগেই বাংলাদেশে এসেছিলেন অ্যালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছিলেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজিটিভ।

রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন অ্যালেন। তার সঙ্গে যোগাযোগ আছে কিউই মেডিকেল স্টাফদেরও। বর্তমানে দলের সঙ্গে নেই তিনি, নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আলাদাই থাকবেন ।

অ্যালেনের করোনা পজিটিভ হওয়া নিয়ে নিউজিল্যান্ড দলের ম্যানেজার মিক সান্ডলে বলেছেন, এটা তার জন্য অনেক দুর্ভাগ্যের। সে এখন ভালো আছে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর যত দ্রুত সম্ভব করোনা নেগেটিভ হবে।

এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকায় পা রাখে কিউইদের ২১ সদস্যের দল। অকল্যান্ড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে চেপে ঢাকায় আসে তারা। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনদিনের কোয়ারেন্টাইন করবে সফরকারীরা।

নিউজিল্যান্ড দলের সঙ্গে একই হোটেলে সমান ৩ দিনের কোয়ারেন্টাইন করবে বাংলাদেশ দল। এজন্য তারাও উঠে পড়েছে রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ বিকেল ৪টায় শুরু। ম্যাচ পাঁচটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি