ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারকে জামায়াতের অনুদান প্রদান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-৮-২০২৪ দুপুর ৪:১৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তন শি¶ার্থী শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
শুক্রবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আমীরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের কাছে এ অনুদান হস্তান্তর করেন।
এসময় হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা, বোন ও দুলাভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরাসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লার স ালনায় ও জেলা আমীর প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শি¶ক মো.আলাউদ্দিন ও করিম মৃধা কলেজের শি¶ক অশোক দাস ও গৌতম কুমার দাস প্রমুখ।
এসময় বক্তারা শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রæতি দেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী জেলায় ২২ জনকে ২২ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে বলে জানান।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব