ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুবি ও জনতা ব্যাংকের মধ্যে গৃহ নির্মাণ ঋণচুক্তি স্বাক্ষর


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২১ রাত ৮:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও  জনতা ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখার মধ্যে কর্পোরেট গ্যারান্টির আওতায় হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ৫০ কোটি টাকার একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং জনতা ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন (প্রিন্সিপাল অফিসার)। 

মূলত এ চুক্তির আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ৯% সরল সুদে ৬ মাস গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদে হোলসেল রিবলভিং (Wholesale revolving) সাধারণ গৃহ নির্মাণ ঋণ সুবিধা ভোগ করবেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলামের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এ ঋণচুক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি সুযোগ। এ ঋণ সুবিধার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ গৃহ নির্মাণের স্বপ্ন পূরণ করতে পারবে এবং এ ঋণচুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উম্মোচিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, সকল অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতির প্রতনিধিসহ জনতা ব্যাংক লি., বিভাগীয় কার্যালয়, কুমিল্লার মহাব্যবস্থাপক জিয়াউর রহমান খন্দকার ও এরিয়া অফিস কুমিল্লা দ.-এর সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ) মো. আবুল হাসানাত আজাদ প্রমুখ।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী