ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:২২

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন গবেষক স্থান পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে এ তালিকা প্রকাশ করা হয়।

গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন।

তালিকায় স্থান পাওয়া পাবিপ্রবির গবেষকেরা হলেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ, সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম, সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল ইসলাম, সহযোগী অধ্যাপক এসএম রায়হানুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এইচ এম ইফতেখারুল ফেরদৌস, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী। 

এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। 

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটজন গবেষকের স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক পরিসরে আমাদের গবেষণার ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রতিফলন। এটি পাবিপ্রবির গবেষণার অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও উচ্চমানের গবেষণায় উৎসাহিত করবে। গবেষণার সুযোগ ও পরিসর সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে একটি সেন্ট্রাল ল্যাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে , যা গবেষকদের আধুনিক গবেষণা অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, ভবিষ্যতে পাবিপ্রবির আরও বেশি শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক আন্তর্জাতিক মানের গবেষণায় অবদান রাখবেন এবং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সুনাম বয়ে আনবেন।’

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা