ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২৬ দুপুর ৪:২১

‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন। 
‎
‎গত বুধবার (৭ অক্টোবর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।
‎
‎মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।
‎
‎জানা যায়, ২০২৬ সালের এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় সারা বিশ্বে মোহাম্মদ শফি উল্ল্যাহ'র অবস্থান ১৩৯, ৯৪১তম এবং ক্ষেত্র ভিত্তিক গবেষণায় গাণিতিক পদার্থবিদ্যায় ২৫১০তম। 
‎
‎গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ১৮২৯। এখন পর্যন্ত তাঁর পাবলিকেশন সংখ্যা ৮১টি৷ গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে তিনি দুইটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
‎
‎এ বিষয়ে মোহাম্মদ শফি উল্যাহ দৈনিক সকালের সময়কে বলেন, "আলহামদুলিল্লাহ, টানা দ্বিতীয়বার বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে গবেষণা ও শিক্ষাক্ষেত্রে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমার সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী, সহযোগী ও পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁদের সহযোগিতা ও উৎসাহ আমার এই পথচলাকে সমৃদ্ধ করেছে।" 

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা