টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের PUST EEE বিভাগের ৩য় ব্যাচের মেধাবী শিক্ষার্থী, সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক, পাবিপ্রবি শাখা ছাত্রদল, মামুনুর রশিদ ভাই।
ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও তিনি একাডেমিক শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। Universiti Malaysia Pahang Al Sultan Abdullah UMPSA, Malaysia থেকে মাস্টার্স এবং Tennessee Technological University, USA থেকে পিএইচডি সম্পন্ন করে বর্তমানে যুক্তরাষ্ট্রে Siemens এর Electrical Engineer হিসেবে কর্মরত আছেন।
গবেষণাক্ষেত্রেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন। ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে টানা তিন বছর তিনি বিশ্বের Top 2% Scientists and Researchers তালিকায় স্থান অর্জন করেছেন। এই স্বীকৃতি তাঁর ধারাবাহিক গবেষণা অবদান, প্রকাশনা ও গবেষণার প্রভাবের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচক।
২০২৬ সালের TOPSCINET প্রোফাইল অনুযায়ী, তাঁর মোট ৫২৬টি সাইটেশন, H index ৯ এবং ৫১৪টি স্বতন্ত্র গবেষণাপত্র থেকে সাইটেশন রয়েছে। তাঁর প্রধান গবেষণাক্ষেত্র Engineering এবং উপক্ষেত্র Electrical and Electronic Engineering। Electrical and Electronic Engineering উপক্ষেত্রে তাঁর অবস্থান ১,৩৩,০৭২ জন গবেষকের মধ্যে ১,০৭২তম হিসেবে দেখানো হয়েছে। ২০২৬ সালের সামগ্রিক র্যাংকিংয়ে তাঁর অবস্থান ২৪১,৪৯৫।
একজন শিক্ষার্থীর জন্য টানা তিন বছর আন্তর্জাতিক গবেষক তালিকায় জায়গা করে নেওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। পাবিপ্রবির একজন শিক্ষার্থী হিসেবে তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।
ছাত্রদল মানেই শুধু রাজনীতি নয়, ছাত্রদল মানে মেধা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানুষের জন্য কাজ করার প্রত্যয়।
মামুনুর রশিদ ভাই তারই একটি উজ্জ্বল উদাহরণ। ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও তিনি নিজের শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন।
পাবিপ্রবি থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র। মেধা, পরিশ্রম, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের এই পথচলা হোক নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য