প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
শিক্ষাজীবনে ব্যাচের সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদক (PMGM) অর্জন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাত শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে তাদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হলো সংশ্লিষ্ট ব্যাচে সর্বোচ্চ একাডেমিক ফলাফল। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই-বাছাই শেষে মেধাক্রমের শীর্ষে থাকা শিক্ষার্থীকেই এ পদকের জন্য মনোনয়ন দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় শেকৃবির কৃষি, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের সাত শিক্ষার্থী এ স্বীকৃতি পেয়েছেন।
২০২১ সালের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন কৃষি অনুষদের হোসনে আরা, এএসভিএম অনুষদের হাফসা হোসাইন এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শরীফ আহম্মদ।
২০২০ সালের জন্য এএসভিএম অনুষদের তানজিলা রহমান এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ২০১৯ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ফাইরোজ গওহর ইবতিদা, এএসভিএম অনুষদের শারমিন খাতুন এবং কৃষি অনুষদের মোসা. জাকিয়া ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের একাডেমিক পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পদক তাদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার তাদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছে।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা