ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১১:৪০

জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশি গবেষক দলের সদস্যরা। অক্টোবরের প্রথম সপ্তাহে সফরকালে তাঁরা সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম, গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
গবেষণা প্রকল্পের বাংলাদেশ অংশের গবেষক দলের প্রধান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক অধ্যাপক ড. শামীম মিয়া। বাংলাদেশি গবেষক দলের সদস্য হিসেবে সফরে অংশ নেন পবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের।
জাপানের গবেষক দলের প্রধান ও তোহোকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান গবেষণাগারের অধ্যাপক ড. তমো ইউকো মেকিনোর নেতৃত্বে বাংলাদেশি গবেষক দল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তাঁরা গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি সেমিনারে অংশ নেন এবং গবেষণাগার ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
জেএসপিএস–ইউজিসি যৌথ গবেষণা প্রকল্পের আওতায় এ সফরের মাধ্যমে দুই দেশের গবেষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।

Aminur / Aminur

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য