ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে শিশু সুরক্ষা অধিকার বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৪-৮-২০২১ রাত ৮:১৪

বাল্যবিবাহ বন্ধ করতে হলে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) ওম্মে হাবিবা ফারজানা। স্থানীয় ‍একটি রেস্টুরেন্টে টঙ্গীতে টঙ্গী শিশু ফোরামের আয়োজনে ও টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় শিশু বিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বিষয়ক শিশু সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে এসব কথা তুলে ধরেন। 

তিনি আরো বলেন, বর্তমানে বাল্যবিবাহের অন্যতম কারণ হচ্ছে পারিবারিক ও সামাজিক অসচেতনতা এবং বাল্যবিবাহের জন্য যে আইনগত শাস্তির ব্যবস্থা রয়েছে সে সম্পর্কে অবগত না থাকা। প্রতিটি পরিবারকে বাল্যবিবাহ বন্ধে সচেতন করা যায় এবং আইনগত শাস্তির ব্যবস্থা সম্পর্কে অবগত করলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব বলে তিনি জানান। এছাড়াও যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নারী শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯-এর সহযোগিতা নেয়ার আহ্বান জানান তিনি।

শিশু সংলাপ অনুষ্ঠানের উদ্বোধন করেন আরবান প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর মঞ্জু মারিয়া পালমা।

আরো উপস্থিত ছিলেন- থানা শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ, ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, কেয়া শারমিন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লরেন্স ফলিয়া, জসিম উদ্দিন, শ্রাবন্তী বিশ্বাস, বনি হাওলাদার প্রমুখ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন