বটিয়াঘাটায় সন্ত্রাসীরা বসতবাড়ি, দোকানে অঙ্গিসংযোগ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া খেয়াঘাট সংলগ্ন সন্ত্রাসীরা বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর, অঙ্গিসংযোগ ও লুটপাট করে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে । এব্যাপারে ভূক্তভোগী বুজবুনিয়া এলাকার জাহের শেখের কন্যা বাদি হয়ে বিবাদী একই এলাকার জাফর মোলঙ্গীর পুত্র জাকির মোলঙ্গী (৩৫) কে প্রধান অভিযুক্ত করে মৃত ইসলাম শেখের পুত্র মোঃ হালিম শেখ (৪০) , আঃ হান্নান মোলঙ্গীর পুত্র শহীদ মোলঙ্গী(২৯) ও সালাম মোলঙ্গীর পুত্র আফিজুল মোলঙ্গী সহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি ও উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন । বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি নং - ৬১৯, তাং ২০/০৮/২০২৪ ইং । অভিযোগে জানা যায়, গত ৬ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দফায় দফায় সন্ত্রাসীদের মূলহোতা জাকিরের নেতৃত্বে একটি ভাড়াটিয়া বাহিনী নিয়ে ভূক্তভোগীদের কয়েকটি বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুটপাট এবং বসতঘরে ও দোকানে আগুন ধরিয়ে দেয় । পরবর্তীতে ভুক্তভোগীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের খবর দিলে তারা ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাইকিং করে সকল মালামাল ফেরত দেয়ার জন্য অনুরোধ করেন । কিন্তু বিবাদীরা তাদের কথায় কোন প্রকার কর্ণপাত না করে উল্টো ভুক্তভোগীদের বসতবাড়ি ও দোকান দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে । পাশাপাশি ভক্তুভোগীদের জীবন নাসের হুমকি দিয়ে চলছে । এব্যাপারে ভূক্তভোগীরা বিবাদীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে আদালতে মামলা দায়ের করারও প্রস্তুতি চালাচ্ছে ।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা