শেরপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেরপুরের সদর উপজেলায় ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি সৈয়দ আলী ওরফে চিকুকে (৬৫) গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। মানববন্ধনে দেওয়া বক্তব্য ও স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রামে ধর্ষণচেষ্টার এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বড় ভাই বাদী হয়ে গত ২৮ আগস্ট বৃদ্ধ সৈয়দ আলী ওরফে চিকুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেন। কিন্তু মামলা দায়েরের প্রায় এক সপ্তাহ হয়ে এলেও অভিযুক্ত আসামি সৈয়দ আলী গ্রেপ্তার হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই শিশুর পরিবার হতদরিদ্র। শিশুটির বাবা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। শিশুটি স্থানীয় একটি এনজিও পরিচালিত বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে। গত ২৬ আগস্ট সকালে সৈয়দ আলী ওরফে চিকু প্রতিবেশী ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। পরে চিকু তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ভয়ে চিৎকার শুরু করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে শিশুটি দৌড়ে স্কুলে চলে যায় এবং তার শিক্ষিকাকে ঘটনার বিষয়ে জানায়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রভাবশালী চিকুর পরিবারের লোকজন ভুক্তভোগীর পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন অবস্থার প্রেক্ষাপটে অবিলম্বে ধর্ষণচেষ্টা মামলার আসামি সৈয়দ আলী ওরফে চিকুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্মারকলিপিতে দাবি জানানো হয়। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি সৈয়দ আলী ওরফে চিকুকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ
রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ
পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম
দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি
সুনামগঞ্জের বিভিন্ন নদী বন্দরে শুল্ক আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজি'র প্রতিবাদে মানববন্ধন
রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার ও ঝাড়ুদার সোহেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বেনাপোল সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নামে মামলা
ফরেস্ট একাডেমী চট্টগ্রাম-পরিচালকের গাড়ীর ড্রাইভার আল আমিনের বেপরোয়া আচরণ