ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন গুরুতর আহত
কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার ১০ মাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফরিদা ইয়াসমিনের প্রাইভেট কারটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি ও তার ভাই নজরুল ইসলাম নজু মারাত্মকভাবে আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুর্ঘটনার খবর শুনে খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার কামনা করছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা