হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ছাত্র দল নেতা রুবেল উদ্দিন (২৪) কে মিথ্যে অভিযোগে কোস্টগার্ড কর্তৃক দেশীয় অস্ত্র দিয়ে সাজানো নাটক করে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি) বিকেলে হাতিয়ায় ছাত্রদল, যুবদল, ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা সদরস্থ ওছখালী শহরে এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কোস্টগার্ড কর্তৃক আটককৃত যুবক রুবেল উদ্দিন চরকিং ইউনিয়নের দক্ষিণ শুলকিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। আটককৃত রুবেল সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং হাতিয়া উপজেলা ছাত্রদলের কর্মী। উক্ত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুর হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ। উক্ত প্রতিবাদ সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একজন প্রার্থী কোস্টগার্ড সদস্যদেরকে উৎকোচ দিয়ে মিথ্যে নাটক সাজিয়ে ছাত্র দল নেতা রুবেল উদ্দিন কে আটক করেছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন বক্তারা। এছাড়া বক্তারা কোস্টগার্ড সদস্যদেরকে ভবিষ্যতে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২