ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

সকল সিস্টেম রিফর্মমেশন করা হবে: নোয়াখালীতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১২:২৯

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সকল সিস্টেম রিফর্মমেশন করা হবে। বাংলাদেশে সৃষ্ট বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখবো। আসলে ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে। আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি।  রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অকার্যকর করে রাখা হয়েছে। আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই। তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নাই। আমরা বলছি সিস্টেমকে রিফর্মমেশন করবো। তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক। তাই উপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে। বর্তমান যে ক্রান্তিকালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনে হাত দিবো। ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে। শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়। তিনি বলেন, নোয়াখালীর উপকূলীয় অঞ্চল। এখানকার মানুষ বন্যার সাথে খুব একটা পরিচিত না। তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন। তাই উদ্ধার কাজে সবার কিছুটা বেগ পেতে হয়েছে। আমরা চাই সবাই মিলে কাজ করবো। অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছে। আপনারা তাদের সহযোগিতা করবেন।

এর আগে  যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তারপর আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় সেনাবাহিনীর ১৬ পদাতিকের সিইও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, গণমাধ্যম কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত