ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়ায় বিনির্মাণ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২৪-৮-২০২১ রাত ৮:১৯

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে বিনির্মাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) ভাটিখাইন এম হাকিম প্রাইমারি স্কুল মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী। 

দক্ষিণ জেলা যুবলীগ সদস্য ও বিনির্মাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু ছালেহ মো. শাহারিয়ার সভাপতিত্বে ও গৌতম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, যুগ্ম-সম্পাদক আলমগীর খালেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হুইপের সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, ভাটিখাইন ইউপি চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন, সাবেক চেয়ারম্যান আবু জাফর, বিনির্মাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যবসায়ী আবু ছৈয়দ, ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাবেক সভাপতি মাস্টার সন্তোষ কুমার বড়ুয়া, উপজেলা আ’লীগ নেতা শৈবাল বড়ুয়া, জসিম উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরিব-দুখী ও মেহেনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনার সময়ে মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিয়েছে। করোনা নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে টিকা দিয়ে যাচ্ছে। এ দুযোগ চলাকালীন সময়ও পটিয়ার উন্নয়নের জন্য শেখ হাসিনা ১২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা দিয়ে পটিয়া শ্রীমাই খালের দুপাশে বক্ল র্নিমাণসহ প্রায় ১২টি ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের কাজ করা হবে। 

এ সময় তিনি দক্ষিণ জেলা যুবলীগ সদস্য ও বিনির্মাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু ছালেহ মো. শাহারিয়ার কর্তৃক পটিয়ায় ভাটিখাইন ইউনিয়নে প্রায় ৬০০ দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করায় তাকে ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন