ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পুরানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১২:৫৭

টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিকলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান। জবাব দিতে নেমে নিকলাস পুরানের ২৬ বলে ৬৫ রানে ভর করে ১৭.৫ ওভারে (১৩ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২টি বাউন্ডারি এবং ৭টি ছক্কার মার মারেন পুরান।

জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলকেই অনায়াসে হারালো ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা।

ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৪ রান তোলেন ত্রিস্টান স্টাবসরা। অধিনায়ক এইডেন মার্করাম (১৪) রান না পেলেও স্টাবস ৭৬ রান করেন। ৪২ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। প্যাট্রিক ক্রুগার করেন ৪৪ রান। অন্য কোনও ব্যাটার ১৫ রানও করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে এবং শাই হোপ মিলে ৮৪ রানের জুটি গড়েন। অ্যাথানাজে করেন ৪০ রান। হোপ করেন ৩৬ বলে ৫১ রান। দলকে জেতানোর বাকি কাজটা করেন পুরান। ২৬ বলে ৬৫ রানের ঝোড়ো ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।

তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। পরের দু’টি ম্যাচ ২৬ এবং ২৮ অগস্ট।

এমএসএম / এমএসএম

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই