বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
বাহরাইনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই বাংলাদেশিসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় দেশটির সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) ভর্তি করা হয়েছে। কর্মস্থল থেকে ফেরার পথে তারা এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে দুজন বাংলাদেশি এবং দুজন পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, নিহত সোহাগ হোসেনের (৩৭) বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দেশগাঁও গ্রামে। তিনি ওই গ্রামের জুনাব আলীর ছেলে। দাদুন (৩৫) মাদারীপুর জেলার শিবচর থানার উকিলকান্দি গ্রামের মতি মাদবরের ছেলে।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি নিজে বিষয়টি তদারকি করছেন। এরই মধ্যে নিহত ব্যক্তিদের বাড়িতে জানানো হয়েছে এবং তারা যে কোম্পানিতে কর্মরত ছিলেন ওই কোম্পানির মালিকদের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, নিহতদের মৃতদেহ দেশে পাঠানো ও তাদের যাবতীয় পাওনা আদায় করে স্বজনদের কাছে পাঠানোর সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন