ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মৌসুমের শুরুতেই রিয়ালকে দুঃসংবাদ দিলেন বেলিংহাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১:৫৬

গেল মৌসুমে রিয়াল মাদ্রিদে এসেছিলেন জ্যুড বেলিংহাম। এক মৌসুমেই দলের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে ওঠেন এই ইংলিশ মিডফিল্ডার। গত মৌসুমে ১৯ গোল করা বেলিংহাম অবশ্য এবার মৌসুমের শুরুতেই দলকে দিয়েছেন দুঃসংবাদ। দলীয় অনুশীলনেই চোটে পড়েছেন তিনি। লিগে নিজেদের ঘরের মাঠে রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তারই আগে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন জুড বেলিংহাম। ধারণা করা হচ্ছে, এই ধাক্কায় সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। আর তাই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনকে এবং স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও এই তথ্য জানিয়েছে। ক্লাব রিয়াল মাদ্রিদের ভাষ্য, ‘রিয়াল মাদ্রিদের চিকিৎসক দল জুড বেলিংহামের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে, ডান পায়ের উপরিভাগের মাংসপেশিতে তিনি চোট পেয়েছেন।’ঠিক কত দিন বেলিংহামকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে বিবৃতিতে কিছুই জানায়নি রিয়াল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (রবিবার), লাস পামাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে তাকে পাবে না রিয়াল। শুক্রবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘বেলিংহাম আঘাত পেয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।’ 
নিজের ইনজুরি আপডেট জানিয়ে টুইটারে হতাশা প্রকাশ করেছেন বেলিংহাম, ‘ম্যাচ খেলতে না পারাকেই সবচেয়ে বেশি ঘৃণা করি। তবে এর ইতিবাচক দিকগুলোও বোঝার চেষ্টা করছি। ব্যস্ত একটি বছরের পর আমার শরীর সম্ভবত বার্তা দিচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। আমি খুব হতাশ। তবে মাঠে ফেরার আগপর্যন্ত ভক্ত হিসেবে সতীর্থদের সমর্থন দিয়ে যাব।’
রিয়ালের হয়ে ম্যাচের পাশাপাশি সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না বেলিংহাম। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

 

Aminur / Aminur

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা

কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ

এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার

ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক