স্থায়ীকরনের দাবিতে রাকাব-এসইসিপি'র কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রোজেক্ট এ কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের চাকরি স্থায়ীকরনের জন্য "এক দফা এক দাবি" তে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে রাকাব স্মল এন্টারপ্রাইজ ক্রেডিট প্রোজেক্ট এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
শনিবার বেলা ১১ টায় রাজশাহী নগরীর ম্যাচ ফ্যাক্টরির মোড়ে রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার রাকাব এসইসিপি'র শতাধিক কর্মকর্তা কর্মচারীর
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
চাকুরির স্থায়ীকরন চাই, সম্মান নিয়ে বাঁচতে চাই / ন্যায্য অধিকার চাই,
বৈষম্যের দেয়াল ভাঙতে চাই / জনগণের সেবা দিতে চাকুরি কেন প্রকল্প হবে / যোগ্যতায় চাকরি করি বৈষম্য দূর করি / তুমি কে আমি কে রোহিঙ্গা রোহিঙ্গা / আমরা কেন রোহিঙ্গা প্রশাসন জবাব চাই / প্রোগ্রাম না কোম্পনী ছলচাতুরী জানি জানি... এরকম বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যাণার, ফেস্টুন নিয়ে আন্দোলনকারিরা চাকুরি স্থায়ীকরনের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষণা করেন। এসময় ডিপিও-সিপিও-তে সকল কাজের তথ্য প্রদান বন্ধ থাকবে বলেও ঘোষণা দেয়া হয়।
এর আগে তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া চলমান বন্যায় বন্যার্তদের জন্য তারা ১ দিনের বেতন প্রদান করার সিদ্ধান্তও জানান।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ