ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

লোহাগাড়ায় ফলন্ত সবজি ক্ষেত নষ্টের অভিযোগ


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ৪:১৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা নোয়ারবিলা রাজঘাটা এলাকায় বড়চর নামক স্থানে প্রায় ২ কানি  ফসলি জমির ফলন্ত করলা ক্ষেত নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

ভুক্তভোগী চরম্বা রাজঘাটা এলাকার মো:  জালাল আহমদ জানান, গত বৃহস্পতিবার সকালে একই এলাকার খানে আলম ও কামাল উদ্দীনের নেতৃত্বে একদল সংঘবদ্ধ দল উক্ত সবজি ক্ষেত নষ্ট করেছে।

তিনি আরো বলেন  মৌরশী সূত্রে প্রাপ্ত তার  ৪০ কানি নাল জমি, টিলা ও  পুকুর রয়েছে যাহাতে ধান চাষ, সবজি চাষ, গাছ রোপন ও ৪টি পুকুরে অনেক বছর যাবৎ মৎস্য খামার করে আসছিল। দীর্ঘদিন ধরে এ সম্পত্তিতে কুনজর পড়ে স্থানীয় রাজনৈতিক নেতা খানে আলম সহ কয়েকজনের।তারা বিভিন্ন ভাবে উক্ত জায়গা দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলো।  

ঘটনার দিন খানে আলম ও কামাল উদ্দীনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ দেশীয় অস্ত্র-সস্ত্র সহ  তার মাছের প্রজেক্ট সহ জায়গা দখল করতে যায়। এসময় তিনি সহ কয়েকজন করলা ক্ষেতের পাশ্ববর্তী ধানীজমিতে কাজ করছিলো তাদের দেখে উক্ত সংঘবদ্ধ গ্রূপের লোকেরা  মারার জন্য তেঁড়ে আসলে প্রান ভয়ে পালিয়ে আসে তখন তারা ফলন্ত করলা ক্ষেত কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

ফসল নস্ট করে চলে যাওয়ার সময় তারা পর্যায়ক্রমে ধান ক্ষেত, গাছ বাগান ও মৎস্য প্রজেক্ট লুট করে সবকিছু  দখলে নেবেন ও বাঁধা দিলে জানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। 

 এ ব্যাপারে, ভুক্তভোগী লোহাগাড়া থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করছেন। অন্যদিকে অভিযুক্ত মো:খানে আলম এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্যে নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কুড়িগ্রামে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

৭ মাস ধরে সি-ট্রাক বন্ধ, পণ্যবাহী ট্রলারই এখন মনপুরাবাসীর একমাত্র ভরসা

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়ে- এমপি হিলালী

সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন ডিসেম্বরে, মামলা জটিলতা অন্তরায়!

বিআইডব্লিউটিসি'র নতুন চেয়ারম্যান হলেন বারহাট্টার আব্দুল বারী ড্যানী

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ

পটুয়াখালীতে বিদেশি সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিনামূল্যে ছানি অপারেশনের রোগী বাছাই ক্যাম্প

সাটুরিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলামের নির্বাচনী মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন 'তাল বেলাল'