কুতুবদিয়ায় ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিনে ২১ শিক্ষার্থী অনুপস্থিত
সারা দেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ২০২৫ সালের ইবতেদায়ী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অতিবাহিত হয়েছে। এদিন তিনটি কেন্দ্রে মোট ২১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বোর্ডের অধীনে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬ জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এছাড়া একই দিনে অনুষ্ঠিত ৫ম শ্রেণির ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় মোট ৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিবদের দেওয়া তথ্য অনুযায়ী, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে মাদ্রাসা বোর্ডের অধীনে ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুরআন মাজিদ এবং আকাইদ-ফিকাহ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৩ জন এবং ৫ম শ্রেণির ইবতেদায়ী কুরআন মাজিদ বিষয়ে বৃত্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৭২ জন।
অন্যদিকে, চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠিত ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২৯ জন এবং কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩৪ জন।
পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস