বাগেরহাটে মাছের ঘের থেকে যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার
বাগেরহাট সদর উপজেলার পারনওয়া পাড়া এলাকার একটি মাছের ঘের থেকে মিলন শেখ(৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ রবিবার সকাল ১০ টার দিকে মিলনের মৃতদেহ উদ্ধার করে। মৃত মিলন শেখ সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া এলাকার মৃত সায়েদ আলী শেখের ছেলে। লাশ উদ্ধারসহ লাশের সুরতহাল রিপোর্ট তৈরীকারী বাগেরহাট সদর মডেল থানার এসআই সুজয় পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিলন শেখ পার নওয়াপাড়া গ্রামে তাদের নিজস্ব জমিতে মাছ চাষের পাশাপাশি সবজী চাষ করে। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সে মাছের ঘেরে পাহারা দিতে আসে। রবিবার সকালে যথানিয়মে সে বাড়ীতে না যাওয়ায় তাকে খোজ করতে ঘেরে এসে স্বজনরা দেখতে পায় ঘেরের মধ্যে ভাসমান অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের ধারনা রাতে ঘেরের মধ্যে পড়ে অতিরিক্ত ঠান্ডায় সে মারা যায়। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে বলে জানান এসআই সুজয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ