ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এডভোকেট হাবিবুর রহমান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:৪৬

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এডভোকেট হাবিবুর রহমান।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এডভোকেট হাবিবুর রহমান বলেন,
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আমি আমার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি। এই আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সমস্যা ও উন্নয়ন চাহিদাকে সামনে রেখেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, মনোনয়নপত্রের পক্ষে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর দিয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার যে সকল ভোটার ভাই ও বোনেরা আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিয়েছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের এই সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি নির্বাচিত হলে, এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করব। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।
মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস