ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন পোশাকের দামে হাঁসফাঁস, রায়গঞ্জে স্বল্পমূল্যের শীতবস্ত্রে ভিড়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৮-১২-২০২৫ বিকাল ৫:৪৩

দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটপাতের শীতবস্ত্রের বাজারে বেড়েছে কেনাবেচা। 

কনকনে ঠান্ডা থেকে রক্ষা পেতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ভিড় করছেন চান্দাইকোনা, ভুইয়াগাঁতী, ধানগড়া ও নিমগাছিসহ বিভিন্ন এলাকার অস্থায়ী শীতবস্ত্রের দোকানগুলোতে।

সরেজমিনে দেখা যায়, ফুটপাতজুড়ে স্বল্পমূল্যের সোয়েটার, জ্যাকেট, কোট, শাল, মাফলার ও শিশুদের শীতের পোশাক বিক্রি হচ্ছে। নতুন পোশাকের দাম বেশি হওয়ায় কম দামে প্রয়োজনীয় শীতবস্ত্রের জন্য এসব বাজারে ভরসা রাখছেন সাধারণ মানুষ।

চান্দাইকোনা বাজারে আসা শিহাব শেখ বলেন, অল্প আয়ে পরিবারের জন্য নতুন পোশাক কেনা সম্ভব না, তাই ফুটপাতের বাজারেই ভরসা। ভুইয়াগাঁতী বাজারের শিক্ষার্থী শাহাদাত হোসেন জানান, শিশু ও বয়স্কদের শীতবস্ত্র কেনার একমাত্র জায়গা এখন এসব দোকান।

বিক্রেতারা জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার চাপও বাড়ছে। তবে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে কিছু এলাকায় যান চলাচলে সমস্যা দেখা দিলেও শীতার্ত মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় বিষয়টি সহনীয়ভাবেই দেখা হচ্ছে।

স্থানীয়দের মতে, শীতবস্ত্র বিতরণ বাড়ানো গেলে স্বল্প আয়ের মানুষের ভোগান্তি কিছুটা কমবে। বাস্তবে এসব ফুটপাতের বাজারই এখন শীত মোকাবিলায় তাদের প্রধান ভরসা।

এমএসএম / এমএসএম

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’