ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৮:৫০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদ প্রার্থী ডা. আনোয়ারুল হকের পক্ষে শহর, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী ডা. লুৎফা হক।
বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর বাড়িতে শুক্রবার উঠান বৈঠক ও জনসভার মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। আয়োজিত এই সভায় আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফা হক রাষ্ট্র কাঠামো মেরামতে আগামীর লক্ষ্য ও দলীয় সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। তিনি বলেন, ​বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড, ফ্যামিলিকার্ড, চিকিৎসা সহায়তা ও বেকাদের ভাতা প্রদানসহ নানা সহায়তায় দেওয়া হবে। তাই আপন এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। এসময় উপস্থিত লোকজন ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে এসব জনকল্যাণমূলক কাজের ঘোষণা দিয়েছেন। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে তিনি উপস্থিত সবার কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে সহায়তা করার প্রার্থনা করেন। এসময় উপস্থিত গ্রামবাসীরাও ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারনা অনুষ্ঠানে সিংধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ​উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুজ মিয়া, আরিফুল্লাহ সোহেল, ​স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুব জামান খান নয়ন, ​যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান, ​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদির খাঁনসহ তৃনমুল পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
​বক্তারা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং ভোটাধিকার প্রয়োগের ভোটারদের আগ্রহী করে তোলার আহবান জানান।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা