ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৯:৯

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম প্রকাশ লেদা পুতু নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, রাতের খাবার খাওয়ার সময় শফিউল আলমকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিউল আলম প্রকাশ লেদা পুতু দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে আলোচিত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, গভীর রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতির আগেই দুর্বৃত্তরা শফিউল আলমকে গুলি করে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শফিউল আলমের দুইজন নাবালক সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার