এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত দশ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে বাংলাদেশ জামায়াতে ইসলাম ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতারা আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ধামরাই উপজেলার থানা রোডের বরাত সেন্টারে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলনে এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়। এ সময় উভয় দলের নেতারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকা জেলার নায়েবে আমীর কাজী মাওলানা মোঃ আব্দুর রউফ বলেন,“ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ আমাদের ঐক্যবদ্ধ জোটের প্রার্থী। আমরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিচ্ছি এবং সংগঠিতভাবে মাঠে কাজ করব। দশ দল একত্রিত হয়ে বিজয় ছিনিয়ে আনবে-ইনশাআল্লাহ।”
এনসিপি মনোনীত দশ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন,“জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সেই আন্দোলনের সময় আমরা একতাবদ্ধভাবে সংগ্রাম করেছি। সেই সংগ্রাম এখনও শেষ হয়নি, আসন্ন জাতীয় নির্বাচন সেই ধারাবাহিকতার অংশ। আমরা এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করব—ইনশাআল্লাহ। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”
যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মোঃ শাহাদাত হোসেন, আব্দুল হালিম, এনসিপির ঢাকা জেলা সংগঠক রাসেল মোল্লা, ঢাকা উত্তর সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকনসহ জামায়াত ও এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরমান / আরমান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন