বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় গান্দাইল বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি সুত্রে জানা যায়, উপজেলার গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৮০ এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে একটি অস্ত্রের চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে গান্দাইল বিওপি হতে একটি বিশেষ টহল দল বর্ণিত স্থানে গমণ করে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক রাত ৮ ঘটিকায় সীমান্ত পিলার ১৩৮০/এম হতে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা নামক স্থানে তল্লাশি চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১ টি ভারতীয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান (এসইউপি) জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি আইনী প্রক্রিয়া শেষে বড়লেখা থানায় জমা দেয়া হয়েছে। তাছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত তৎপর রয়েছে। যে কোন ধরণের অপতৎপরতা এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত কার্যক্রম প্রতিহত করার ক্ষেত্রে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার