ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৮:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী কিংবা তাদের মনোনীত নেতা- কর্মী- সমর্থকবৃন্দ ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডিপ্লোমেটি ইউনুছ  সরকার নির্বাচনের সকল প্রক্রিয়া শেষে এমপি প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেওয়ার পর হতেই ভোট প্রার্থনার কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করে এমপি প্রার্থীরা। হাটে- মাঠে - ঘাটে- ময়দানে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। ভোটার বিহীন প্রহসনের নির্বাচনের অতিত ভুলে স্বতঃস্ফুর্ত ও নির্বিঘ্নে ভোট প্রদানের আশায় মুখিয়ে আছেন ভোটারগণ।
সে ধারাবাহিকতায় জামালপুরের সরিষাবাড়িতেও বইছে নির্বাচনি হাওয়া।
    ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ি আসনে প্রতিক প্রাপ্তির পর যে কয়' জন এমপি পদে প্রতিূ্বন্দিতা করছেন তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম। ভিআইপি আসন খ্যাত সরিষাবাড়ি আসনে ধানের শীষ প্রতিকে লড়ছেন বিএনপির সাবেক সফল মহা সচীব ও সাবেক এলজিআরডি মন্ত্রী মরহুম ব্যরিষ্টার আব্দুস সালাম তালুকদার এর সৌযোগ্য উত্তরসূরী ডিপ্লোমেটিক রাজনৈতিক ব্যক্তিত্ব জামালপুর জেলা বিএনপি'র ৩য় বার নির্বাচিত সভাপতি ও হ্যামিলনের বাশিঁওয়ালা খ্যাত ফরিদুল কবির তালুকদার(শামীম)। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র পক্ষে  দাঁড়ি পাল্লা প্রতিকে এমপি পদে লড়ছেন এডঃ আব্দুল আওয়াল। সরিষাবাড়ি আসনে ধান এবং দাঁড়ি পাল্লা প্রতিকের মধ্যেই মুলত নির্বাচনে প্রতিদ্বন্দিতা হবে বলে জানা যায়। কাস্তে-কেটলী এবং অন্যান্য প্রার্থীগণও নির্বাচনে প্রতিদ্নন্দিতা করতে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মূল প্রতিদ্বন্দি প্রার্থী ধানের শীষে ফরিদুল কবির তালুকদার এবং দাঁড়ি পাল্লা প্রতিকে এডঃ আব্দুল আওয়ালের মধ্যে মূলত প্রতিদ্বন্দিতা হবে বলেই সচেতন মহলের বিশ্বাস। প্রাথমিক এক গবেষণায় উঠে এসেছে দাঁড়ি পাল্লার চেয়ে ধানের শীষের সমর্থক এবং প্রচারণাও অনেক বেশী। সিংহভাগ ভোটার ধানের শীষ প্রতিকেই মত দিবেন বলেই বিচক্ষণ মহলের উক্তি। তবে গণসংযোগ ও প্রচারণাতেও পিছিয়ে নেই দাঁড়ি পাল্লা। অন্যান্য প্রতিকের এমপি প্রার্থীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেষ হাসিটা তারাই হাসবে বলে। 
আগামী ১২ ফেব্রুয়ারী-২০২৬ইং ভোট গ্রহণ ও গণনা শেষে কার গলায় পরবে ফুলের মালা আর কে হাসবে মহা- বিজয়ের শেষ হাসি সে প্রত্যাশায় অতিতের গ্লাণি মুছে দিয়ে চেষ্টা- প্রচেষ্টা,ভোট প্রার্থনায় মহাব্যস্ত সময় কাটছে এমপি প্রার্থী ও দলীয় নেতা-কর্মীদের।

আরমান / আরমান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান