পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
চাকরি জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন আনসার সদস্যরা। শনিবার (২৪ আগস্ট ) সকাল ১১ টার পটুয়াখালী চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তিন শতাধিক আনসার সদস্য। এসময় তারা দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকেন ।
পরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে দাবিগুলো উপস্থাপন করেন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের রাস্তার পাসে সরিয়ে দেয়। পরে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ক্যাম্পের সামনে গিয়ে শেষ করেন।
বিক্ষোভ মিছিল থেকে আনসার সদস্যরা বলেন, দেশের দুঃসময় আমরা কাজ করি। পুলিশসহ অন্যান্য বাহিনীর সাথে সমান দায়িত্ব পালন করি। তবে দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। চাকরি জাতীয়করণ করতে হবে, আমাদের একটাই দাবি।
বিক্ষোভ থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে বলেন- আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবো। কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা আনসার ও ভি.ডি.পি জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বলেন, তারা লিখিত দাবি নিয়ে আসছেন। তাদের দাবিগুলো ঢাকা অফিসে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম
আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।
গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার
মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা